সর্বশেষ ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও শ্রীশ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে বিদ্যালয় বন্ধ থাকবে মাঘী পূর্ণিমা উপলক্ষে বিদ্যালয় বন্ধ থাকবে। এএস.এস.সি. ২০২৬ সালের নির্বাচনী পরীক্ষার ফলাফল এসএসসি ফরম পূরণ ২০২৬ প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত করা হলো ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে দাতা সদস্য সংগ্রহের নোটিশ। ৫ই আগস্ট জুলাই গণঅভুত্থান দিবস দৌলতপুর এস.কে. বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম দৌলতপুর এস.কে. বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠানিক স্বীকৃতি

প্রতিষ্ঠানের ইতিহাস

image-not-found

১৯৬৩ সালে প্রতিষ্ঠিত দৌলতপুর এস.কে. বহুমুখী উচ্চ বিদ্যালয় এর ধারাবাহিক সাফল্যে এলাকাবাসীর দাবী ও শিক্ষার্থীদের চাহিদার প্রেক্ষিতে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রতিষ্ঠিত করা হয়েছে। এই প্রতিষ্ঠানটি বর্তমানে ঠাকুরগাঁও জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এটি প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ, শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীদের ও সর্বোপরি এলাকাবাসীর সমন্বিত প্রচেষ্টার ফল। এলাকাবাসীর সেবার মনোভাব নিয়ে মান সম্পন্ন শিক্ষা প্রসারে এবং কৃতিত্বপূর্ণ ফল অর্জন করে এই প্রতিষ্ঠানটি ইতিমধ্যে একটি স্থান করে নিয়েছে। প্রতিষ্ঠানের সার্বিক ক্ষেত্রে সফলতার জন্য মানুষের মাঝে এক ধরনের চাহিদা সৃষ্টি হওয়ায় তাঁরা তাঁদের কোমলমতি ছেলে মেয়েদের এই প্রতিষ্ঠানে পড়াশুনা করাতে যথেষ্ট আগ্রহী হয়ে উঠেছেন। প্রতিষ্ঠানের সাফল্যে অভিভাবকগণের মধ্যে ইতিবাচক প্রভাব ছাড়াও বিভিন্ন পর্যায়ে বেশ প্রশংসনীয় অবদান রাখছে। সবকিছুর মূলে রয়েছে প্রতিষ্ঠানের অটুট শৃঙ্খলা, শিক্ষকগণের , একাগ্রতা, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণের মধ্যে সমন্বয় সাধন। শিক্ষার্থীদেরকে উপযুক্তভাবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য আমাদের রয়েছে বিরামহীন চেষ্টা ও পরিকল্পনা।

সভাপতির বাণী

image-not-found

পড়! তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন (সূরা-আল্লাক্ব :১)। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষাব্যবস্থাকে বেগবান ও আধুনিকায়ন করতে মাল্টিমিডিয়া ক্লাসসহ বিভিন্ন স্তরে তথ্য-প্রযুক্তি যে অবদান রাখছে তার জন্য বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথা মাননীয় প্রধান উপদেষ্টা ও শিক্ষাউপদেষ্টা সহ সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। কালের বিবর্তনে মহান আল্লাহ্র মেহেরবাণীতে আজ তা পত্র-পল্লবে সুশোভিত হয়ে বিরাট মহীরূহে পরিণত হয়েছে। যাদের প্রচেষ্টা, অনুপ্রেরণা ও সহযোগিতায় প্রতিষ্ঠানটি বর্তমান অবস্থানে পৌঁছেছে এবং এগিয়ে চলেছে, বিশেষ করে গভর্ণিং বডির সম্মানিত সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী, অভিভাবক, এলাকাবাসী ও সর্বস্তরের জনগণ, তাঁদের সকলকে কৃতজ্ঞতারসহিত আন্তরিক মুবারকবাদ জ্ঞাপন করছি । জীবনাদর্শ, সংস্কৃতি, ঐতিহ্য, মূল্যবোধ, অর্থনীতি ও সমাজনীতি ইত্যাদি ক্ষেত্রে সকল সন্তানদেরকে আদর্শ নাগরিক রূপে গড়ে তোলা, বিশেষ করে নৈতিক অবক্ষয় থেকে তরুন সমাজকে রক্ষা ও নারীকে পরিপূর্ণ শিক্ষায় শিক্ষিত করে চারিত্রিক উৎকর্ষ ও মূল্যবোধ তৈরীর বাস্তব উদ্যোগই হোক এ প্রতিষ্ঠানের দায়বদ্ধতা -এ দোয়াই করছি আমিন।

প্রধান শিক্ষকের (ভারপ্রাপ্ত) বাণী

image-not-found

মানব জাতির সূচনা লগ্ন থেকে প্রাকৃতিক পরিবেশ ও বাস্তব অভিজ্ঞতা থেকে মানুষ প্রতিনিয়ত জ্ঞান ও কৌশল আয়ত্ব করে চলছে। আর শত সহস্র বছরের সঞ্চিত ও অর্জিত জ্ঞান শেখানো হয় শিক্ষা প্রতিষ্ঠানে। যুগের প্রয়োজনে মানবের কল্যাণে সমাজ হিতৈষী ব্যক্তিরা কখনো কখনো শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকায় অবতীর্ণ হন। ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ, যোগ্য, আদর্শ ও সুনাগরিক রূপে গড়ে তোলার অভিপ্রায় নিয়ে এলাকাবাসীর সহযোগিতায়, ঠাকুরগাঁও জেলার সদর উপজেলাধীন প্রাকৃতিক ও সু-নিবিড় পরিবেশে মানসম্মত আধুনিক বিদ্যাপীঠ হিসাবে ১৯৬৩ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছেন দৌলতপুর এস.কে বহুমুখী উচ্চ বিদ্যালয়। সঠিক ধর্মীয়, নৈতিক শিক্ষা ও যুগোপযোগী আধুনিক শিক্ষার সমন্বয়ে বর্তমানে প্রতিষ্ঠানটি গুনগত ও মানসম্মত শিক্ষাদানে সক্ষম। বর্তমান সরকারের শিক্ষা বিষয়ক নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে শিক্ষকবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টায়, শিক্ষার্থীদের নিরলস অধ্যয়ন ও অধ্যবসায় এবং অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত পরামর্শে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা লাভ করেছে। সৃষ্টিকর্তা এই প্রতিষ্ঠানটিকে সঠিক ভাবে আধুনিক বিজ্ঞান সম্মত শিক্ষার আশীর্বাদ দান করুক।